খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। বিভিন্ন অনুষদের ১৭টি বিভাগে মোট ১১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে (যার মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং পার্বত্য জেলার অধিবাসীদের জন্য ৫টি সংরক্ষিত আসন রয়েছে)। আর্কিটেকচার প্রোগ্রাম ৫ বছর মেয়াদী এবং অন্যান্য সকল প্রোগ্রাম ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করে।
আসন বিন্যাস ও বিভাগসমূহ
সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ:
সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) - ১২০টি
বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) - ৬০টি
আরবান এন্ড রিজিওনাল প্লানিং (URP) - ৬০টি
আর্কিটেকচার (Arch) - ৪০টি
ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ:
ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) - ১২০টি
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) - ১২০টি
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) - ৬০টি
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (BME) - ৩০টি
ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (MSE) - ৬০টি
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড সাইবার সিকিউরিটি (AICS) - ৪০টি
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ:
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME) - ১২০টি
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (IEM) - ৬০টি
লেদার ইঞ্জিনিয়ারিং (LE) - ৬০টি
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (TE) - ৬০টি
এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ESE) - ৩০টি
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ChE) - ৩০টি
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) - ৩০টি
** আবেদন করার যোগ্যতা (বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য)
১. নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. শিক্ষাবর্ষ: প্রার্থীকে ২০২৩ বা ২০২৪ খ্রিস্টাব্দের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ২০২৬ খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০২৫ খ্রিস্টাব্দের নভেম্বর বা তারপরে A-Level সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
৩. এইচএসসি ফলাফল: উচ্চ মাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী—এই চার বিষয়ে কমপক্ষে মোট জিপি ১৬.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য জীববিজ্ঞান বিষয়ে কমপক্ষে জিপি ৪.০০ থাকতে হবে।
৪. O-Level এবং A-Level প্রার্থী: O-Level পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম B গ্রেড এবং A-Level পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে পৃথকভাবে কমপক্ষে B গ্রেড পেতে হবে (বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জীববিজ্ঞান বিষয়েও কমপক্ষে B গ্রেড থাকতে হবে)।
৫. বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তাবলী প্রযোজ্য (বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন)।
৬. আন্তর্জাতিক বা বিদেশী শিক্ষার্থীদের ভর্তি নির্দেশিকা, আবাসন এবং স্কলারশিপ সংক্রান্ত তথ্যের জন্য ভিজিট করুন: admission.kuet.ac.bd/foreign/।
** গুরুত্বপূর্ণ সময়সূচী
অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু: ১০ নভেম্বর, ২০২৬ (মঙ্গলবার, সকাল ১০:০০ ঘটিকা)
আবেদনপত্র ও ফি জমা দেওয়ার শেষ সময়: ১০ ডিসেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার, বিকাল ৫:০০ ঘটিকা)
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৬ (রবিবার)
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ৮ জানুয়ারি, ২০২৭ (শুক্রবার, সকাল ৯:৩০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত)
মেধাক্রম তালিকা প্রকাশ ও অন্যান্য নির্দেশনা: ২১ জানুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)
*** ভর্তি পরীক্ষার কেন্দ্র ও ফি
মোট ৩টি কেন্দ্রে (খুলনা, ঢাকা এবং রাজশাহী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা কেন্দ্র: ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা
ঢাকা ও রাজশাহী কেন্দ্র: ১৮০০/- (এক হাজার আটশত) টাকা
(উলিখিত ফি সার্ভিস চার্জ ব্যতীত)
❓ ভর্তি পরীক্ষার মানবণ্টন
২০২৬ খ্রিস্টাব্দের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ও Functional English-এর উপর ভিত্তি করে ৩ ঘণ্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস নিচে দেওয়া হলো:
গণিত: ২৫টি প্রশ্ন (নম্বর: ১৫০)
পদার্থবিজ্ঞান: ২৫টি প্রশ্ন (নম্বর: ১৫০)
রসায়ন: ২৫টি প্রশ্ন (নম্বর: ১৫০)
ইংরেজী: ২৫টি প্রশ্ন (নম্বর: ৫০)
সর্বমোট: ১০০টি প্রশ্ন (সর্বমোট নম্বর: ৫০০)
*** প্রয়োজনীয় লিংক ও যোগাযোগ
অফিশিয়াল ওয়েবসাইট: admission.kuet.ac.bd
অনলাইন ফর্ম পূরণে সহযোগিতার নম্বর: 01714087339 (অফিস চলাকালীন সময়ে: সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত)
ইমেইল যোগাযোগ: [email protected]
তথ্যসূত্রঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি